videos

চিংড়ি বিরিয়ানি



চিংড়ী বিরিয়ানি
উপকরণ:
চাল- এক কেজি
চিংড়ী- দেড় কেজি
আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ করে
টক দই- হাফ কাপ
হলুদ মরিচ গুঁড়ো – আন্দাজ মত
গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- ১/২ কাপ
বেরেস্তা ও ডিম- সাজানর জন্য
তেল- ১/ কাপ
লবণ

প্রণালি:
-প্রথমে যতটুকু চালের বিরিয়ানী রান্না করবেন ততটুকু চাল ভাপিয়ে নিন। ভাত রান্নার মতো ১ বলক দিলেই পানি ঝরিয়ে নেবেন। বাসমতী চাল হলে ভালো। পোলাও চাল হলেও চলবে।
-এরপর চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। এই চিংড়িগুলোকে হলুদ-মরিচ গুঁড়ো,লবণ,আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা,গরম মশলা এবং টক দই দিয়ে মাখিয়ে ১ ঘন্টার জন্য মেরিনেট করে রাখুন।
-তারপর তেল গরম হলে উচ্চতাপে মশলা সহ চিংড়ি বাদামী না হওয়া পর্যন্ত ভুনতে হবে। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করতে হবে।
-এরপর চিংড়ি গুলো মশলা সহ একটি বাটিতে উঠিয়ে নিন। ওই একই ওই হাঁড়িতে ১ লেয়ার ভাপানো চাল দিয়ে তার উপর চিংড়ি গুলো মশলাসহ ছড়িয়ে দিন। উপরে আরেক লেয়ার চাল দিয়ে সাজিয়ে বেরেস্তা ছিটিয়ে দিন। এবার পাত্রের মুখ ভালোমত বন্ধ করে দমে রাখুন এক ঘণ্টা।
-পেঁয়াজ বেরেস্তা,ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঝটপট মজাদার চিংড়ি বিরিয়ানী।

No comments:

Post a Comment